|
ডান্ডিবার্তা রিপোর্ট
হরতাল সমর্থনে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ন সড়কে আজ তান্ডব চালাবে জামাত-শিবির। গত কয়েকটি হরতালের আগের দিনের তান্ডবের ঘটনায় নারায়ণগঞ্জবাসী এমন ধারণা করছেন। হরতালের একদিন আগে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ন সড়কে ঝটিকা মিছিলসহ টায়ারে আগুন ধরিয়ে যানবাহন ভাংচুর করে জনমনে আতংক সৃষ্টি করেন জামাত-শিবির। এরপর হরতালের দিন একজন পিকেটারকেও কোন স্থানে দেখাযায়না। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানাযায়, জামাত-শিবিরের সহিংসতার জন্য গোয়েন্দাদের কঠোর নজরদারী রয়েছে। একই সাথে বিগত সময়ে সহিংসতার ঘটনায় জামাত-শিবিরের অনেকর বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে হেফাজতের কর্মসূচীতে প্রবেশ করে হতাহতের ঘটনায় অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলায় তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিস্তারিত>>
|